Psalms 33:18 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, মাবুদের দৃষ্টি তাদের উপরে, যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে, যারা তাঁর অটল মহব্বতের প্রতীক্ষা করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে, যাহারা তাঁহাকে ভয় করে, যাহারা তাঁহার দয়ার প্রতীক্ষা করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে, যাহারা তাঁহাকে ভয় করে, যাহারা তাঁহার দয়ার প্রতীক্ষা করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভুর প্রতি যাদের ভক্তিপূর্ণ ভয় আছে, যারা তাঁর অটল ভালবাসার উপর আশা রাখে, তাদের উপর তাঁর নজর রয়েছে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদের প্রতি যাদের ভয় আছে, যারা তাঁর অটল মহব্বতের উপর আশা রাখে, তাদের উপর তাঁর নজর রয়েছে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর দৃষ্টি নিয়ত নিবদ্ধ তাদেরই উপর যারা সম্ভ্রম করে তাঁকে, নির্ভর করে তাঁর অবিচল প্রেমে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর প্রকৃত ভালবাসায় আস্থা রেখে, যারা প্রভুকে অনুসরণ করে, প্রভু তাদের ওপর লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্ন নেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, যারা তাঁকে ভয় করে তাদের উপরে সদাপ্রভুু চোখ থাকে, যারা তাঁর চুক্তির বিশ্বস্ততার ওপর নির্ভর করে।