Psalms 33:21 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, আমাদের অন্তর তাঁতেই আনন্দ করবে, কেননা আমরা তাঁর পবিত্র নামের উপর ঈমান এনেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, আমাদের চিত্ত তাঁহাতেই আনন্দ করিবে, কেননা আমরা তাঁহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, আমাদের চিত্ত তাঁহাতেই আনন্দ করিবে, কেননা আমরা তাঁহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হ্যাঁ, তাঁকেই ঘিরে রয়েছে আমাদের অন্তরের আনন্দ, কারণ আমরা তাঁর পবিত্রতার উপর নির্ভর করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হ্যাঁ, তাঁকেই ঘিরে রয়েছে আমাদের দিলের আনন্দ, কারণ আমরা তাঁর পবিত্রতার উপর ভরসা করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরই সান্নিধ্যে আমাদের পরম আনন্দ, তাঁরই পুণ্য নাম আমাদের পরম সহায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমাদের সুখী করেন, আমরা তাঁর পবিত্র নামে প্রকৃতই আস্থা রাখি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের হৃদয় তাঁর মধ্যে আনন্দিত, কারণ আমরা তাঁর পবিত্র নামের উপর বিশ্বাস করি।