Psalms 33:8 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত দুনিয়া মাবুদকে ভয় করুক; দুনিয়ার নিবাসী সকলে তাঁর থেকে ভীত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক; জগন্নিবাসী সকলে তাঁহা হইতে ভীত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক; জগন্নিবাসী সকলে তাঁহা হইতে ভীত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর সব লোক সদাপ্রভুকে ভক্তি করুক, জগতের সবাই তাঁর ভয়ে কাঁপুক;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার সব লোক মাবুদকে ভয় করুক, বিশ্বের সবাই তাঁর ভয়ে কাঁপুক;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুকে সম্ভ্রম করুক সমগ্র পৃথিবী, সমাদরে জগদ্বাসী করুক তাঁর আরাধনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমগ্র পৃথিবীর সকলের উচিৎ‌ ঈশ্বরকে ভয় এবং শ্রদ্ধা করা| জগতের প্রত্যেকটি মানুষের তাঁকে ভয় করা উচিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত পৃথিবী সদাপ্রভুুকে ভয় করুক; জগতের সমস্ত নিবাসীরা তাঁর ভয়ে থাকো।