Psalms 33:9 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কথা বললেন, আর উৎপত্তি হল, তিনি হুকুম করলেন, আর স্থিতি হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কথা কহিলেন, আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন, আর স্থিতি হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কথা কহিলেন, আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন, আর স্থিতি হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তিনি বললেন আর সব কিছুর সৃষ্টি হল; তিনি আদেশ দিলেন আর সব কিছু প্রতিষ্ঠিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তিনি বললেন আর সব কিছুর সৃষ্টি হল; তিনি হুকুম দিলেন আর সব কিছু প্রতিষ্ঠিত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর বাক্য উচ্চারণে সৃষ্ট হল এ বিশ্বভুবন, তাঁরই নির্দেশে হল তার স্থিতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ ঈশ্বর একটি আজ্ঞা দেন এবং সেটি ঘটে| যদি তিনি বলেন “থাম” তাহলেই সব কিছু বন্ধ হয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি কথা বললেন এবং তার উত্পত্তি হল; তিনি আদেশ দিলেন ও এটি একটি জায়গায় দাঁড়িয়ে রইল।