Psalms 34:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হযরত দাউদের। যখন তিনি আবিমালেকের সাক্ষাতে বুদ্ধির বৈকল্য দেখিয়েছিলেন এবং আবিমালেক তাঁকে তাড়িয়ে দিয়েছিলেন আর তিনিও প্রস্থান করেছিলেন, কাওয়ালীটি সেই সময়কার। আমি সর্বসমক্ষে মাবুদের শুকরিয়া আদায় করবো; তাঁর প্রশংসা নিরন্তর আমার মুখে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সর্বদা সদাপ্রভুর ধন্যবাদ করব; তাঁর প্রশংসা সর্বদা আমার মুখে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সর্ব্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব; তাঁহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সর্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব; তাঁহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সব সময় সদাপ্রভুর গৌরব করব; আমার মুখে তাঁর গুণগান লেগেই থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সব সময় মাবুদের প্রশংসা করব; আমার মুখে তাঁর গুণগান লেগেই থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি নিয়ত করব প্রভুর ধন্যবাদ, নিত্য গাইব তাঁর বন্দনা গান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বদা আমি প্রভুকে ধন্যবাদ জানাই| আমার মুখ সর্বদাই তাঁর প্রশংসা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সর্বদা সদাপ্রভুুর প্রশংসা করব; তাঁর প্রশংসা সবদিন আমার মুখে থাকে।