Psalms 34:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যুবসিংহদের অনটন ও ক্ষুধায় কষ্ট হয়, কিন্তু যারা মাবুদের খোঁজ করে, তাদের কোন মঙ্গলের অভাব হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিংহও দুর্বল ও ক্ষুধার্ত হয়, কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাদের কোনো মঙ্গলের অভাব হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যুবসিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যুবসিংহদের অনটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুব সিংহদের খাবারের অভাব হয়, তারা খিদেয় কষ্ট পায়; কিন্তু যারা সদাপ্রভুর ইচ্ছামত চলে তাদের মংগলের অভাব হয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুব সিংহদের খাবারের অভাব হয়, তারা ক্ষুধায় কষ্ট পায়; কিন্তু যারা মাবুদের ইচ্ছামত চলে তাদের ভাল জিনিসের অভাব হয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জোয়ান সিংহেরও অভাব হয় ক্ষুধায় কষ্ট পায় তারা কিন্তু প্রভুর অন্বেষী যারা, কোন অভাব হয় না তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বলবান লোকরাও ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়বে| কিন্তু যারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য যাবে, তারা সব ভালো জিনিসই পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যুবসিংহরাও কখনো কখনো খাদ্যের অভাব অনুভব করে, কিন্তু যাঁরা সদাপ্রভুুর খোঁজ করে তাদের কোন অভাব হবে না।