Psalms 34:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মন্দ থেকে দূরে যাও, যা ভাল তা-ই কর; শান্তির খোঁজ কর ও তার অনুধাবন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দ থেকে মন ফেরাও আর সৎকর্ম করো; শান্তির সন্ধান করো ও তা অনুসরণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মন্দ হইতে দূরে যাও, যাহা ভাল তাহাই কর; শান্তির অন্বেষণ ও অনুধাবন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মন্দ হইতে দূরে যাও, যাহা ভাল তাহাই কর; শান্তির অন্বেষণ ও অনুধাবন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দ কাজ থেকে দূরে থাক, ভাল কাজ কর; শান্তির জন্য আগ্রহী হও আর তার পিছু ছেড়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খারাপ কাজ থেকে দূরে থাক, ভাল কাজ কর; শান্তির জন্য আগ্রহী হও আর তার পিছু ছেড়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দ থেকে দূরে থাক, নিবিষ্ট থাক সৎকর্মে, শান্তির অন্বেষণ কর, অনুসরণ কর তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খারাপ কাজ করা বন্ধ করে দাও! ভালো কাজ কর| শান্তির জন্য কাজ কর| যতক্ষণ না শান্তি পাও, ততক্ষণ তার পেছনে ছুটে বেড়াও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মন্দ থেকে দূরে যাও এবং যা ভাল তাই কর; শান্তির খোঁজ কর এবং অনুসরণ কর।