Psalms 34:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের মুখ দুর্বৃত্তদের প্রতিকূল; তিনি ভূতল থেকে তাদের স্মৃতি লোপ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভুর মুখ তাদের বিরুদ্ধে যারা দুষ্কর্ম করে, তিনি তাদের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল; তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল; তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা মন্দ কাজ করে সদাপ্রভু তাদের বিরুদ্ধে দাঁড়ান, যাতে পৃথিবীর বুক থেকে তাদের নাম মুছে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা খারাপ কাজ করে মাবুদ তাদের বিরুদ্ধে দাঁড়ান, যাতে দুনিয়ার বুক থেকে তাদের নাম মুছে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর দুষ্কৃতীদের প্রতি চরম বিমুখ মুছে ফেলবেন তাদের সকল স্মৃতি পৃথিবীর বুক থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যারা খারাপ কাজ করে প্রভু তাদের বিরোধী| তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু অন্যায়কারীদের বিরুদ্ধে, তিনি তাদের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবেন।