Psalms 34:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিকেরা কান্নাকাটি করলো, মাবুদ শুনলেন, তাদের সকল সঙ্কট থেকে তাদেরকে উদ্ধার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন; তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[ধার্ম্মিকেরা] ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সঙ্কট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[ধার্মিকেরা] ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সঙ্কট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ন্যায় কাজ করে সদাপ্রভু তাদের কান্না শোনেন; সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ন্যায় কাজ করে মাবুদ তাদের ফরিয়াদ শোনেন; সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু শোনেন ধর্মনিষ্ঠের কাতর ক্রন্দন, সকল সঙ্কট থেকে তাদের করেন উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর কাছে প্রার্থনা কর এবং তিনি তোমার কথা শুনবেন এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্ম্মিকেরা কাঁদলো এবং সদাপ্রভুু শুনলেন ও তাদের সকল বিপদ থেকে তাদের উদ্ধার করলেন।