Psalms 34:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি তাদের নাজাত করেন যাদের সকল আশা ধ্বংস হয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্ত্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের মন ভেংগে গেছে সদাপ্রভু তাদের কাছে থাকেন; যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের মন ভেংগে গেছে মাবুদ তাদের কাছে থাকেন; যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভগ্নচূর্ণ হৃদয় যাদের, প্রভু তাদের পরম সহায়, নিষ্পেষিত যাদের আত্মা তিনি তাদের করেন উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন সংকট আসে তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হয়| প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু ভাঙ্গা হৃদয়ের কাছাকাছি থাকেন এবং তিনি চূর্ণ আত্মাকে রক্ষা করেন।