Psalms 34:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার সঙ্গে মাবুদের মহিমা ঘোষণা কর; এসো, আমরা একসঙ্গে তাঁর নামের প্রতিষ্ঠা করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সঙ্গে সদাপ্রভুর মহিমাকীর্তন করো; এসো, আমরা সবাই তাঁর নামের জয়গান করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্ত্তন কর; আইস, আমরা একসঙ্গে তাঁহার নামের প্রতিষ্ঠা করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন কর; আইস, আমরা একসঙ্গে তাঁহার নামের প্রতিষ্ঠা করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা আমার সংগে সদাপ্রভুর মহিমার কথা বল; এস, আমরা একসংগে তাঁর গৌরব করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আমার সংগে মাবুদের মহিমার কথা বল; এস, আমরা একসংগে তাঁর প্রশংসা করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর আমার সঙ্গে, সবে মিলে এস করি তাঁর নাম গান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা কর| এসো আমরা তাঁর নামের সম্মান করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সাথে সদাপ্রভুুর প্রশংসা কর; চল আমরা একসঙ্গে তাঁর নাম উন্নত করি।