Psalms 34:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদের খোঁজ করলাম, তিনি আমাকে জবাব দিলেন, আমার সকল আশঙ্কা থেকে উদ্ধার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভুর অন্বেষণ করেছি আর তিনি আমাকে উত্তর দিয়েছেন; আমার সব আশঙ্কা থেকে তিনি আমাকে মুক্ত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভুকে ডাকলাম, তিনি আমার ডাকে সাড়া দিলেন; আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মাবুদকে ডাকলাম, তিনি আমার ডাকে সাড়া দিলেন; আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রার্থনা করেছিলাম প্রভুর কাছে, তিনি সাড়া দিয়েছেন আমার প্রার্থনায়, দূর করেছেন আমার সকল শঙ্কা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম এবং তিনি শুনেছেন| যা কিছু আমি ভয় করতাম, তা থেকে তিনি আমায় উদ্ধার করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভুুর প্রার্থনা করলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন ও তিনি আমার সমস্ত ভয়ের উপর আমাকে বিজয় দিয়েছেন।