Psalms 34:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই দুঃখী যখন ডাকল, মাবুদ শুনলেন, একে সকল সঙ্কট থেকে নিস্তার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই দুঃখী ডাকল, আর সদাপ্রভু শুনলেন; তিনি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, ইহাকে সকল সঙ্কট হইতে নিস্তার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, ইহাকে সকল সঙ্কট হইতে নিস্তার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই হতভাগা সদাপ্রভুকে ডাকল; তিনি তার ডাকে সাড়া দিলেন আর সমস্ত কষ্ট থেকে তাকে উদ্ধার করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হতভাগা মাবুদকে ডাকল; তিনি তার ডাকে সাড়া দিলেন আর সমস্ত কষ্ট থেকে তাকে উদ্ধার করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই অভাগা তাঁর কাছে করেছিল কাতর ক্রন্দন, প্রভু শুনেছেন তার আর্তস্বর সকল সঙ্কট থেকে উদ্ধার করেছেন তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দরিদ্র মানুষটি প্রভুকে ডেকে সাহায্য প্রার্থনা করে| প্রভু আমার কথা শুনেছেন এবং সব সমস্যা থেকে তিনি আমায় রক্ষা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই নিপীড়িত মানুষ চিৎকার করলো এবং সদাপ্রভুু তার কথা শুনলেন ও তার সমস্ত বিপদ থেকে তাকে বাঁচালেন।