Psalms 34:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে তাঁর পবিত্র ব্যক্তিরা, মাবুদকে ভয় কর, কেননা তাঁর ভয়কারীদের অভাব হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে তাঁর পবিত্র মানুষজন, সদাপ্রভুকে সম্ভ্রম করো, কারণ যারা তাঁকে সম্ভ্রম করে তাদের কোনও কিছুর অভাব হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে তাঁহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় কর, কেননা তাঁহার ভয়কারীদের অভাব হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে তাঁহার পবিত্রগণ সদাপ্রভুকে ভয় কর, কেননা তাঁহার ভয়কারীদের অভাব হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভুর লোকেরা, তোমরা তাঁকে ভক্তিপূর্ণ ভয় কর, কারণ যারা তাঁকে ভক্তি করে তাদের কোন কিছুরই অভাব হয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদের বান্দারা, তোমরা তাঁকে ভয় কর, কারণ যারা তাঁকে ভয় করে তাদের কোন কিছুরই অভাব হয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভুর ভক্তবৃন্দ, সম্ভ্রম কর প্রভুকে, যারা তাঁকে সম্ভ্রম করে তাদের অভাব হয় না কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা প্রভুর পবিত্র অনুগামীরা, প্রভুকে শ্রদ্ধা কর| কারণ অনুগামীদের কাছে প্রত্যেকটি জিনিস আছে যা তাদের প্রয়োজন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর মনোনীত লোকেরা সদাপ্রভুুকে ভয় কর, কারণ যারা তাঁকে ভয় করে তাদের কোন অভাব হয় না।