Psalms 35:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার সকল অস্থি বলবে, হে মাবুদ, তোমার মত আর কে আছে? তুমিই দুঃখীকে তার চেয়ে বলবান ব্যক্তি থেকে, দুঃখী দরিদ্রকে তার লুণ্ঠনকারী থেকে, উদ্ধার করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সমগ্র সত্তা বলবে, “তোমার মতো কে আছে, হে সদাপ্রভু? তুমি শক্তিমানের হাত থেকে দুর্বলকে রক্ষা করো, লুণ্ঠনকারীদের হাত থেকে দুর্বল ও দরিদ্রদের রক্ষা করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার সকল অস্থি বলিবে, সদাপ্রভু, তোমার তুল্য কে? তুমিই দুঃখীকে তদপেক্ষা বলবান ব্যক্তি হইতে, দুঃখী দরিদ্রকে তাহার লুণ্ঠনকারী হইতে, উদ্ধার করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার সকল অস্থি বলিবে, সদাপ্রভু,তোমার তুল্য কে? তুমিই দুঃখীকে তদপেক্ষা বলবান ব্যক্তি হইতে, দুঃখী দরিদ্রকে তাহার লুন্ঠনকারী হইতে, উদ্ধার করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সমস্ত শরীর তখন বলবে, “হে সদাপ্রভু, আর কে আছে তোমার মত? তুমিই তো দুঃখীদের উদ্ধার করে থাক তাদের শত্রুদের হাত থেকে যারা তাদের চেয়ে শক্তিশালী; যারা লুটপাট করে তাদের হাত থেকে তুমি দুঃখী ও অভাবীদের উদ্ধার করে থাক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সমস্ত শরীর তখন বলবে, “হে মাবুদ, আর কে আছে তোমার মত? তুমিই তো দুঃখীদের উদ্ধার করে থাক তাদের শত্রুদের হাত থেকে যারা তাদের চেয়ে শক্তিশালী; যারা লুটপাট করে তাদের হাত থেকে তুমি দুঃখী ও অভাবীদের উদ্ধার করে থাক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার সমগ্র সত্তা তখন বলবে: “হে প্রভু পরমেশ্বর তোমার তুল্য কে আছে আর? তুমিই প্রবলের হাত থেকে দুর্বলকে রক্ষা কর, দীন দুঃখীকে উদ্ধার কর অত্যাচারীর কবল থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সমস্ত সত্ত্বা দিয়ে আমি বলব, “প্রভু আপনার মত কেউই নেই| শক্তিশালী লোকেদের হাত থেকে আপনি একজন দুর্বল লোককে বাঁচিয়েছেন| আপনি একজন দরিদ্র লোককে উদ্ধার করেন যার কাছ থেকে লোকে চুরি করতে চেষ্টা করে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সব শক্তি দিয়ে আমি বলব, সদাপ্রভুু, তোমার মত কে, যারা তাদের জন্য খুব শক্তিশালী তাদের থেকে নিপীড়িতদের উদ্ধার করে থাক এবং যারা দরিদ্র ও অভাবগ্রস্তদের থেকে চুরি করে তাদের থেকে উদ্ধার করে থাক?