Psalms 35:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুর্বৃত্ত সাক্ষীরা উঠছে, আমি যা জানি না, তা আমার কাছে জানতে চায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্ট সাক্ষীর দল এগিয়ে আসছে; আমার অজানা বিষয় নিয়ে তারা আমাকে প্রশ্ন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুর্বৃত্ত সাক্ষিগণ উঠিতেছে, আমি যাহা জানি না, তাহা আমার কাছে চাহে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুর্বৃত্ত সাক্ষিগণ উঠিতেছে, আমি যাহা জানি না, তাহা আমার কাছে চাহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অত্যাচারীরা মিথ্যা সাক্ষ্য দিতে এগিয়ে আসছে, আর আমি যা জানি না সেই বিষয়ে আমাকে জেরা করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জুলুমবাজেরা মিথ্যা সাক্ষ্য দিতে এগিয়ে আসছে, আর আমি যা জানি না সেই বিষয়ে আমাকে জেরা করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনেরা আমার বিরুদ্ধে এনেছে মিথ্যা অভিযোগ, অভিযুক্ত করেছে আমায় এমন অপরাধে যে বিষয়ে আমি কিছুই জানি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদল মিথ্যা সাক্ষী আমায় আঘাত করবার জন্য পরিকল্পনা করছে| ওরা আমায় নানা প্রশ্ন জিজ্ঞাসা করবে| আমি কিন্তু জানি না ওরা কি বিষয়ে বলছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অধার্ম্মিক সাক্ষীরা উঠছে; তারা আমাকে মিথ্যাবাদী বলছে।