Psalms 35:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাদের অসুস্থতার সময়ে আমি চট পরতাম, আমি রোজা দ্বারা আমার প্রাণকে দুঃখ দিতাম, আমার মুনাজাত আমার বুকে ফিরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ওরা যখন পীড়িত ছিল, আমি দুঃখে তখন চট পরেছিলাম, উপবাস করে নিজেকে নম্র করেছিলাম, কিন্তু আমার প্রার্থনা নিরুত্তর হয়ে আমার কাছে ফিরে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহাদের পীড়ার সময়ে আমি চট পরিতাম, আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম, আমার প্রার্থনা আমার বক্ষে ফিরিয়া আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহাদের পীড়ার সময়ে আমি চট পরিতাম, আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম, আমার প্রার্থনা আমার বক্ষে ফিরিয়া আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও তাদের অসুস্থতার সময় আমি চট পরেছি, উপবাস করে নিজেকে ভেংগে চুরমার করেছি; কিন্তু আমার প্রার্থনা আমার কাছেই ফিরে এসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও তাদের অসুস্থতার সময় আমি চট পরেছি, রোজা রেখে নিজেকে ভেংগে চুরমার করেছি; কিন্তু আমার মুনাজাত আমার কাছেই ফিরে এসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা পীড়িত হয়েছে যখন, আমি তখন পরেছি শোকের বসন, উপবাসে ক্লিষ্ট করেছি নিজেকে, নতশিরে করেছি প্রার্থনা নিবেদন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন ওরা অসুস্থ হয়েছিলো, আমি ওদের জন্য দুঃখ পেয়েছিলাম| উপবাসের মাধ্যমে আমি সেই দুঃখ প্রকাশ করেছি| ওদের জন্য প্রার্থনা করে এটাই কি আমার প্রাপ্য?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু, তারা যখন অসুস্থ ছিল, আমি চট পরতাম; আমি তাদের জন্য উপবাসের সাথে আমার মাথা নিচু করলাম ও আমি প্রার্থ না করলাম কিন্তু আমার প্রার্থনার উত্তর পেলাম না।