Psalms 35:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদেরকে নিজের বন্ধু বা নিজের ভাই বলে মনে করতাম, আমি মাতৃশোকাতুরের মত শোকার্ত হয়ে অধোমুখে থাকতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি শোকার্ত হয়ে রইলাম, যেন তারা আমার বন্ধু বা পরিবার ছিল, বিষাদে আমি মাথা নত করেছিলাম যেন আমি নিজের মায়ের শোকে বিলাপ করছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদিগকে নিজ বন্ধু বা নিজ ভ্রাতা বলিয়া মনে করিতাম, আমি মাতৃশোকাতুরের ন্যায় শোকার্ত্ত হইয়া অধোমুখে থাকিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদিগকে নিজ বন্ধু বা নিজ ভ্রাতা বলিয়া মনে করিতাম, আমি মাতৃশোকাতুরের ন্যায় শোকার্ত হইয়া অধোমুখে থাকিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাই ও বন্ধু-হারার মত আমি তাদের জন্য শোক প্রকাশ করেছি; শোক প্রকাশের সময় মা-হারার মত মাথা নীচু করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাই ও বন্ধু-হারার মত আমি তাদের জন্য শোক প্রকাশ করেছি; শোক প্রকাশের সময় মা-হারার মত মাথা নীচু করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাই বা বন্ধুর দুঃখে অস্থির ব্যক্তির মত, মাতৃশোকে কাতর মানুষের মত, গভীর শোকে হয়েছি মুহ্যমান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব লোকদের জন্য আমি দুঃখের পোশাক পরেছিলাম এবং ওদের আমি আমার বন্ধুর মত, এমন কি ভাইযের মত দেখেছিলাম| মায়ের মৃত্যুর পর যে লোকটা কাঁদে আমি তার মতই দুঃখিত ছিলাম| ওদের দুঃখের কারণে আমি কালো কাপড় পরেছিলাম এবং দুঃখে মাথা নত করে আমি হাঁটাচলা করতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের নিজের বন্ধু বা ভাইয়ের মত মনে করতাম; আমি আমার বন্ধু বা ভাইয়ের জন্য শোক করছি যেমন আমি আমার মায়ের জন্য কাঁদছি ও উদাসীন ভাবে নিচু হচ্ছি।