Psalms 35:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তারা আমার পদস্খলনে আনন্দিত হল ও সকলে একত্র হল; অধম লোকেরা আমার অজ্ঞাতসারে আমার বিরুদ্ধে একত্র হল, তারা আমাকে বিদীর্ণ করলো, ক্ষান্ত হল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যখন আমি হোঁচট খেলাম, তখন ওরা আনন্দে সমবেত হল, আক্রমণকারীরা আমার অজান্তে আমার বিরুদ্ধে দলবদ্ধ হল। ক্ষান্ত না হয়ে তারা আমাকে বিদীর্ণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তাহারা আমার পদস্খলনে আনন্দিত হইল, ও সকলে একত্র হইল; অধম লোকেরা আমার অজ্ঞাতসারে আমার বিরুদ্ধে একত্র হইল, তাহারা আমাকে বিদীর্ণ করিল, ক্ষান্ত হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তাহারা আমার পদস্খলনে আনন্দিত হইল, ও সকলে একত্রিত হইল; অধম লোকেরা আমার অজ্ঞাতসারে আমার বিরুদ্ধে একত্র হইল, তাহারা আমাকে বিদীর্ণ করিল, ক্ষান্ত হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি যখন উছোট খেলাম তখন তারা খুশী হয়ে একজোট হল। সেই সব আক্রমণকারীরা আমার অজান্তে আমার বিরুদ্ধে একজোট হল। তারা আমাকে অনবরত গাল-মন্দ করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি যখন উচোট খেলাম তখন তারা খুশী হয়ে একজোট হল। সেই সব আক্রমণকারীরা আমার অজান্তে আমার বিরুদ্ধে একজোট হল। তারা আমাকে অনবরত গালাগালি করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমার বিপদের দিনে ওরা সকলেই হয়েছে আনন্দিত, দলবদ্ধ হয়েছে ওরা আমার বিরুদ্ধে। আমার অপরিচিত লোকেরা নিরন্তর আমাকে করেছে ব্যঙ্গ উপহাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যখন আমি একটু ভুল করলাম, ওরা আমায় উপহাস করলো| ওরা আসলে প্রকৃত বন্ধু ছিল না| আমি ওদের চিনতামও না, কিন্তু চারিদিক থেকে ওরা আমায় ঘিরেছিল এবং আক্রমণ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যখন আমি হোঁচট খেলাম, তারা আনন্দিত এবং একসঙ্গে জড়ো হল; আমার অজান্তে তারা আমার বিরুদ্ধে একত্রিত হলো। তারা আমাকে না থেমে বিচ্ছিন্ন করল।