Psalms 35:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্বিহীনদের বিদ্বেষপূর্ণ উপহাসের মত তারা আমার প্রতি দাঁতে দাঁত ঘর্ষণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অধার্মিকের মতো তারা আমাকে ব্যঙ্গবিদ্রুপ করে, তারা আমার প্রতি দন্তঘর্ষণ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পামর উপহাসকারী পিণ্ডীশূরদের ন্যায় তাহারা আমার প্রতি দন্তঘর্ষণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পামর বিদ্বেষপূর্ণ উপহাসকারীদের ন্যায় তাহারা আমার প্রতি দন্তঘর্ষণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উৎসবের সময়ে ঈশ্বরের প্রতি ভক্তিহীন ঠাট্টাকারীদের মত আমার বিরুদ্ধে তারা দাঁতে দাঁত ঘষতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উৎসবের সময়ে আল্লাহ্র প্রতি ভয়হীন ঠাট্টাকারীদের মত আমার বিরুদ্ধে তারা দাঁতে দাঁত ঘষতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রতি দারুণ অবজ্ঞায় ওরা বিকৃত করেছে মুখ, জর্জরিত করেছে আমায় বিদ্রূপ বাণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অত্যন্ত খারাপ ভাষায় ওরা আমায় বিদ্রূপ করেছে| ওরা আমার বিরুদ্ধে ক্রোধ দেখিয়ে দাঁত কিড়মিড় করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাকে তারা সম্মান না করে তিরস্কার করেছিল; তারা আমার প্রতি দাঁতে দাঁত ঘষল।