Psalms 35:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তুমি কতকাল দেখবে? রক্ষা কর আমার প্রাণ তাদের ধ্বংস থেকে, আমার একমাত্র (রূহ্) সিংহদের থেকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর কত কাল, হে প্রভু, তুমি নীরবে দেখবে? ওদের হিংস্র আক্রমণ থেকে আমাকে রক্ষা করো, ওইসব সিংহের গ্রাস থেকে আমার জীবন বাঁচাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, তুমি কত কাল দেখিবে? রক্ষা কর আমার প্রাণ তাহাদের ধ্বংস হইতে, আমার একমাত্র [আত্মা] সিংহগণ হইতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, তুমি কতকাল দেখিবে? রক্ষা কর আমার প্রাণ তাহাদের ধ্বংস হইতে, আমার একমাত্র [আত্মা] সিংহগণ হইতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু, আর কতকাল তুমি এ সব দেখবে? তাদের অত্যাচার থেকে আমাকে রক্ষা কর; এই সব সিংহদের হাত থেকে আমার বহুমূল্য জীবন বাঁচাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মালিক, আর কতকাল তুমি এ সব দেখবে? তাদের জুলুম থেকে আমাকে রক্ষা কর; এই সব সিংহদের হাত থেকে আমার বহুমূল্য জীবন বাঁচাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আর কতকাল তুমি শুধ দর্শক হয়ে থাকবে? ওদের আক্রমণ থেকে রক্ষা করা আমাকে, ঐ সিংহদের কবল থেকে বাঁচাও আমার প্রাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার প্রভু, আর কতদিন আপনি এইসব খারাপ ঘটনা ঘটতে শুধুই দেখে যাবেন? ওরা আমায় ধ্বংস করতে চাইছে| হে প্রভু, আমার জীবন রক্ষা করুন| আমার প্রিয় জীবনকে ওদের থেকে রক্ষা করুন| ওরা সিংহের মত হিংস্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু, তুমি কতকাল দেখবে? তাদের ধ্বংসাত্মক আক্রমণ থেকে আমার প্রাণকে ও সিংহ থেকে আমার জীবনকে রক্ষা কর।