Psalms 35:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার দুশমনদেরকে আমার বিষয়ে অন্যায় আনন্দ করতে দিও না, যারা অকারণে আমাকে হিংসা করে, তাদেরকে ভ্রুকুটি করতে দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা অকারণে আমার শত্রু হয়েছে তারা যেন আমার পরাজয়ে উল্লসিত না হয়; যারা অকারণে আমায় ঘৃণা করে তারা যেন পরহিংসায় আমার প্রতি কটাক্ষ না করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার শত্রুগণকে আমার বিষয়ে অন্যায় আনন্দ করিতে দিও না, যাহারা অকারণে আমাকে দ্বেষ করে, তাহাদিগকে ভ্রূকুটি করিতে দিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার শত্রুগণকে আমার বিষয়ে অন্যায় আনন্দ করিতে দিও না, যাহারা অকারণে আমাকে দ্বেষ করে, তাহাদিগকে ভ্রুকুটি করিতে দিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিথ্যা কারণে যারা আমার শত্রু হয়েছে তুমি আমাকে তাদের তামাশার পাত্র হতে দিয়ো না; অকারণে যারা আমাকে ঘৃণা করে আমার বিরুদ্ধে তাদের চোখ টেপাটিপি করতে দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিথ্যা কারণে যারা আমার শত্রু হয়েছে তুমি আমাকে তাদের তামাশার পাত্র হতে দিয়ো না; অকারণে যারা আমাকে ঘৃণা করে আমার বিরুদ্ধে তাদের চোখ টেপাটিপি করতে দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিথ্যাবাদী শত্রুদের উল্লাস করতে দিও না আমার বিরুদ্ধে, অকারণে যারা আমাকে হিংসা করে কটাক্ষ করতে দিও না তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব শত্রুকে কোন কারণেই আমাকে ঘৃণা করতে অথবা পরাজিত করতে দেবেন না| আমাকে ওদের বিদ্রূপের পাত্র হতে দেবেন না| ওদের গোপন পরিকল্পনার জন্য ওরা অবশ্যই শাস্তি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার শত্রুদেরকে আমার বিষয়ে অন্যায়ভাবে আনন্দ করতে দিও না, তাদের দুষ্ট পরিকল্পনাগুলোকে বহন করতে দিও না।