Psalms 35:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ তুমি দেখেছ, নীরব থেকো না; প্রভু, আমা থেকে দূরবর্তী হয়ো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তুমি সবই দেখেছ, তুমি নীরব থেকো না। হে প্রভু, তুমি আমার কাছ থেকে দূরে থেকো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, তুমি দেখিয়াছ, নীরব থাকিও না; প্রভু, আমা হইতে দূরবর্ত্তী হইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, তুমি দেখিয়াছ, নীরব থাকিও না; প্রভু, আমা হইতে দূরবর্তী হইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি এ সব দেখেছ, তুমি চুপ করে থেকো না; হে প্রভু, তুমি আমার কাছে কাছে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি এ সব দেখেছ, তুমি চুপ করে থেকো না; হে মালিক, তুমি আমার কাছে কাছে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর সবই দেখেছ তুমি, নীরব থেক না আর, যেও না দূরে সরে হে প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষে কি ঘটছে| তাই, চুপ করে থাকবেন না| আমায় ছেড়ে যাবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, তুমি এটা দেখেছ, নীরব থেকো না; প্রভু, আমার কাছ থেকে দূরে থেকো না।