Psalms 35:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা আমার বিপদে আনন্দিত হয়, তারা একসঙ্গে লজ্জিত ও হতাশ হোক; যারা আমার বিরুদ্ধে গর্ব করে, তারা লজ্জায় ও অপমানে আচ্ছন্ন হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আমার দুর্দশায় উল্লসিত হয় তারা যেন লজ্জিত ও অপমানিত হয়; যারা আমার উপরে নিজেদের উন্নত করে তারা সবাই যেন লজ্জায় ও অসম্মানে আবৃত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা আমার বিপদে আনন্দিত হয়, তাহারা একসঙ্গে লজ্জিত ও হতাশ হউক; যাহারা আমার বিরুদ্ধে শ্লাঘা করে, তাহারা লজ্জায় ও অপমানে আচ্ছন্ন হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা আমার বিপদে আনন্দিত হয়, তাহারা একসঙ্গে লজ্জিত ও হতাশ হউক; যাহারা আমার বিরুদ্ধে শ্লাঘা করে, তাহারা লজ্জায় ও অপমানে আচ্ছন্ন হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বিপদ দেখে যারা আনন্দ করে তারা সবাই লজ্জিত ও অপমানিত হোক; যারা আমার উপরে নিজেদের তুলে ধরে তারা লজ্জা আর অপমানে ঢাকা পড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বিপদ দেখে যারা আনন্দ করে তারা সবাই লজ্জিত ও অপমানিত হোক; যারা আমার উপরে নিজেদের তুলে ধরে তারা লজ্জা আর অপমানে ঢাকা পড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আনন্দিত হয় আমার দুর্দশায়, তারা সকলেই হোক অপদস্থ, যারা আমাকে তচ্ছ করে গর্বিত হয়, লজ্জা ও অপমানই হোক তাদের ভূষণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আশা করি, আমার সব শত্রু লজ্জিত ও অপমানিত হবে| যখন আমার কিছু খারাপ হয়েছিল, তখন ওরা খুব খুশী হয়েছিল| ওরা ভেবেছিলো ওরা আমার থেকে বেশী ভালো! তাই, ওই সব লোক যেন লজ্জা ও অবমাননায় ঢেকে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা আমাকে বিপদে ফেলতে এবং ক্ষতি করতে চান তাদের লজ্জা দাও। যারা আমাকে উপহাস করে তারা লজ্জা ও অপমানের সাথে আচ্ছন্ন হোক।