Psalms 35:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা আমার ধার্মিকতায় প্রীত, তারা আনন্দধ্বনি করুক আহ্লাদিত হোক, দিনরাত বলুক, মাবুদ মহিমান্বিত হোন, যিনি নিজের গোলামের সহিসালামতে প্রীত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আমার নির্দোষিতা প্রমাণে আনন্দ পায়, তারা আনন্দধ্বনি করুক, আহ্লাদিত হোক; তারা সর্বক্ষণ বলুক, “সদাপ্রভু মহিমান্বিত হোন, যিনি তাঁর দাসের কল্যাণে নিত্য আনন্দিত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা আমার ধার্ম্মিকতায় প্রীত, তাহারা আনন্দধ্বনি করুক, আহ্লাদিত হউক, নিত্য নিত্য বলুক, সদাপ্রভু মহিমান্বিত হউন, যিনি নিজ দাসের কুশলে প্রীত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা আমার ধার্মিকতায় প্রীত, তাহারা আনন্দধ্বনি করুক, আহ্লাদিত হউক, নিত্য নিত্য বলুক, সদাপ্রভু মহিমান্বিত হউন, যিনি নিজ দাসের কুশলে প্রীত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ন্যায়পথে চলেছি, এ কথা যারা শুনতে ভালবাসে তারা খুশী হয়ে চিৎকার করুক আর আনন্দ করুক। তারা সব সময় বলুক, “সদাপ্রভুর গৌরব হোক; তাঁর দাসের মংগল হলে তিনি খুশী হন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ন্যায়পথে চলেছি, এ কথা যারা শুনতে ভালবাসে তারা খুশী হয়ে চিৎকার করুক আর আনন্দ করুক। তারা সব সময় বলুক, “আলহামদুলিল্লাহ্; তাঁর গোলামের উন্নতি হলে তিনি খুশী হন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার নির্দোষিতা প্রমাণে যারা হর্ষধ্বনি করে, তারা বলুক বারবার, ‘প্রভু পরমেশ্বর মহান্, তাঁর সেবকের কুশলে তিনি পরম প্রীত।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু লোক চায় আমার ভালো হোক্| আমি আশা করি, ওরা প্রচণ্ড সুখী হবে! ওরা সব সময় বলে, “প্রভু মহান! যা তাঁর দাসের পক্ষে মঙ্গলকর, তিনি তাই চান|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা আমার সততা কামনা করে তারা আনন্দে চিত্কার করে উল্লাস করুক; তারা সবদিন বলবে সদাপ্রভুু প্রশংসিত হোক, যিনি তাঁর দাসের মঙ্গলে আনন্দিত।