Psalms 35:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা আমার প্রাণের খোঁজ করে, তারা লজ্জিত ও অপমানিত হোক; যারা আমার অনিষ্টের সঙ্কল্প করে, তারা ফিরে যাক ও হতাশ হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আমার প্রাণনাশের চেষ্টা করে তারা অপমানিত হোক ও লজ্জায় নত হোক; যারা আমার ধ্বংসের চক্রান্ত করে তারা হতাশায় ফিরে যাক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও অপমানিত হউক; যাহারা আমার অনিষ্টের সঙ্কল্প করে, তাহারা ফিরিয়া যাউক, হতাশ হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও অপমানিত হউক; যাহারা আমার অনিষ্টের সঙ্কল্প করে, তাহারা ফিরিয়া যাউক, হতাশ হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আমাকে মেরে ফেলতে চাইছে তারা লজ্জা ও অসম্মানে পড়ুক; যারা আমার সর্বনাশের ষড়যন্ত্র করছে তারা অপমানিত হয়ে ফিরে যাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আমাকে হত্যা করতে চাইছে তারা লজ্জা ও অসম্মানে পড়ুক; যারা আমার সর্বনাশের ষড়যন্ত্র করছে তারা অপমানিত হয়ে ফিরে যাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা ব্যগ্র আমার প্রাণনাশের চেষ্টায়, তারা হোক লাঞ্ছিত, অপদস্থ, যারা চক্রান্ত করে আমার বিরুদ্ধে হতবুদ্ধি হয়ে ফিরে যাক তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু লোক আমাকে হত্যা করতে চাইছে| ওদের পরাজিত এবং লজ্জিত করুন| এমন করুন যেন ওরা পিছন ফিরে পালিয়ে যায়| ওরা আমায় আঘাত করার চক্রান্ত করছে| ওদের পরাজিত ও নাস্তানাবুদ করে ছাড়ুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা আমার জীবনের খোঁজ করে, তারা লজ্জিত এবং অপমানিত হোক; যারা আমাকে ক্ষতি করার জন্য পরিকল্পনা করে তারা যেন ফিরে যায় এবং হতাশ হয়।