Psalms 35:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের পথ অন্ধকার ও পিচ্ছিল হোক; মাবুদের ফেরেশতা তাদের পিছনে ধাবমান হোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের চলার পথ অন্ধকারাচ্ছন্ন ও পিচ্ছিল হোক, আর সদাপ্রভুর দূত তাদের পিছনে ধাওয়া করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের পথ অন্ধকার ও পিচ্ছিল হউক; সদাপ্রভুর দূত তাহাদের পশ্চাতে ধাবমান হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের পথ অন্ধকার ও পিচ্ছিল হউক; সদাপ্রভুর দূত তাহাদের পশ্চাতে ধাবমান হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পথ অন্ধকার ও পিছল হোক; হ্যাঁ, সদাপ্রভুর দূত তাদের তাড়া করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পথ অন্ধকার ও পিছলা হোক; হ্যাঁ, মাবুদের ফেরেশতা তাদের তাড়া করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদের পথ হোক পিছল, আবৃত অন্ধকারে, নিয়ত ধাবিত থাকুন প্রভুর দূত ওদের পশ্চাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ওদের পথ অন্ধকারময় এবং পিচ্ছিল করে দিন| প্রভুর দূত যেন ওদের তাড়া করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের পথ অন্ধকার এবং পিচ্ছিল হোক, যেমন সদাপ্রভুুর দূত তাদের তাড়া করে।