Psalms 35:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অজ্ঞাতসারে তার সর্বনাশ উপস্থিত হোক; সে গোপনে পাতা নিজের জালে নিজে ধরা পড়ুক, সেই সর্বনাশে সে নিজেই ধরা পড়ুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতর্কিতে তাদের উপর যেন ধ্বংস নেমে আসে— ওদের পাতা গোপন ফাঁদে যেন ওরা নিজেরাই ধরা পড়ে, ওদের খোঁড়া গর্তে যেন ওরা পড়ে আর ধ্বংস হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অজ্ঞাতসারে তাহার সর্ব্বনাশ উপস্থিত হউক; সে গোপনে পাতা আপনার জালে আপনি ধৃত হউক, সেই সর্ব্বনাশে সে পতিত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অজ্ঞাতসারে তাহার সর্বনাশ উপস্থিত হউক; সে গোপনে পাতা আপনার জালে আপনি ধৃত হউক, সেই সর্বনাশে সে পতিত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই হঠাৎ তাদের উপর সর্বনাশ নেমে আসুক; তাদের গোপন জালে তারাই ধরা পড়ুক, সেই সর্বনাশে তারাই পড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই হঠাৎ তাদের উপর সর্বনাশ নেমে আসুক; তাদের গোপন জালে তারাই ধরা পড়ুক, সেই সর্বনাশে তারাই পড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদের অজ্ঞাতসারে নেমে আসুক সর্বনাশ নিজেদের পাতা গোপন ফাঁদে নিজেরাই পড়ুক ধরা, অতর্কিতে পড়ুক ওরা ধ্বংসের কবলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু, ওদের নিজেদের ফাঁদেই ওদের ফেলুন| নিজেদের জালেই ওরা হোঁচট খাক্| কোন অজানা বিপদ যেন ওদের উপরে বর্তায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আশ্চর্য্যভাবে তাদের ধ্বংস করে দিন। তারা তাদের স্থাপন করা জালেই ধরা পড়ুক। তারা তাদের ধ্বংসের মধ্যে পড়ুক।