Psalms 36:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। মাবুদের গোলাম হযরত দাউদের। দুষ্টের হৃদয়ের মধ্যে অধর্ম তার কাছে কথা বলে, আল্লাহ্‌-ভয় তার চোখের অগোচর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টদের অপরাধ সম্পর্কে আমার হৃদয়ে এক প্রত্যাদেশ আছে: তাদের চোখে ঈশ্বরভয় নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টের হৃদয়মধ্যে অধর্ম্ম তাহার কাছে কথা বলে, ঈশ্বর-ভয় তাহার চক্ষুর অগোচর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টের হৃদয়মধ্যে অধর্ম তাহার কাছে কথা বলে, ঈশ্বর-ভয় তাহার চক্ষুর অগোচর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্টদের অপরাধ সম্বন্ধে আমার অন্তর ঈশ্বরের এই বাণী পেয়েছে, “দুষ্টেরা ঈশ্বরকে ভয় করে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্টদের অপরাধ সম্বন্ধে আমার অন্তর আল্লাহ্‌র এই বাণী পেয়েছে, “দুষ্ট লোকেরা আল্লাহ্‌কে ভয় করে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্টের অন্তর পরিপূর্ণ পাপের চিন্তায়, ঈশ্বরের প্রতি তার নেই কোন সম্ভ্রম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন খারাপ লোক নিজের উপরেই খুব খারাপ আচরণ করে, যখন সে বলে, “আমি ঈশ্বরকে ভয় বা শ্রদ্ধা করবো না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাপ দুষ্ট লোকের মধ্যে ভাববাণী হিসাবে কথা বলে; তার চোখে ঈশ্বরের কোন ভয় নেই।