Psalms 36:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তোমাকে জানে, তুমি তাদের প্রতি তোমার অটল মহব্বত, ও সরলচিত্তদের প্রতি তোমার উদ্ধার চিরস্থায়ী কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমাকে জানে, তাদের প্রতি তোমার প্রেম, এবং ন্যায়পরায়ণদের প্রতি তোমার ধর্মশীলতা, স্থায়ী করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তোমাকে জানে, তুমি তাহাদের প্রতি তোমার দয়া, ও সরলচিত্তদের প্রতি তোমার ধর্ম্মশীলতা চিরস্থায়ী কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তোমাকে জানে, তুমি তাহাদের প্রতি তোমার দয়া, ও সরলচিত্তদের প্রতি তোমার ধর্মশীলতা চিরস্থায়ী কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমাকে জানে তাদের প্রতি যেন তোমার অটল ভালবাসা সব সময় থাকে; যাদের অন্তর খাঁটি তারা যেন সব সময় তোমার ন্যায়বিচার পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমাকে জানে তাদের প্রতি যেন তোমার অটল মহব্বত সব সময় থাকে; যাদের অন্তর খাঁটি তারা যেন সব সময় তোমার ন্যায়বিচার পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা জেনেছে তোমার স্বরূপ, পেয়েছে তোমার পরিচয়, তাদের উপর চিরায়ত হোক তোমার করুণাধারা, ন্যায়নিষ্ঠ চিত্ত যাদের সতত তাদের তুমি কর উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, যারা সত্যি সত্যিই আপনাকে চেনে, তাদের প্রতি আপনার ভালোবাসা অব্যাহত রাখুন| যারা আপনার প্রতি নিষ্ঠাবান আপনি তাদের মঙ্গল করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তোমায় জানে তুমি তাদের চুক্তির বিশ্বস্ততা প্রসারিত কর, তোমার প্রতিরক্ষা সরল হৃদয়দের প্রতি।