Psalms 36:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তোমার অটল মহব্বত আসমানগুলোতে ব্যাপ্ত, তোমার বিশ্বস্ততা আকাশ ছোঁয়া।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তোমার প্রেম গগনচুম্বী, তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, তোমার দয়া আকাশমণ্ডলে ব্যাপ্ত, তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, তোমার দয়া আকাশমণ্ডলে ব্যাপ্ত, তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা মহাশূন্যে পৌঁছায়; তোমার বিশ্বস্ততা যেন আকাশ ছুঁয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার অটল মহব্বত মহাশূন্যে পৌঁছায়; তোমার বিশ্বস্ততা যেন আকাশ ছুঁয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু হে প্রভু পরমেশ্বর, অবিচল তোমার প্রেম পরিব্যাপ্ত নভোমণ্ডলে, গগনস্পর্শী তোমার সত্যময়তা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আপনার প্রকৃত প্রেম আকাশ ছুঁয়ে যায়, আর আপনার আনুগত্য স্বর্গে পৌঁছায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, তোমার চুক্তির বিশ্বস্ততা স্বর্গে পৌছায়; তোমার বিশ্বস্ততা মেঘ পর্যন্ত পৌছায়।