Psalms 36:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ধর্মশীলতা আল্লাহ্‌র পর্বতগুলোর মত, তোমার সমস্ত বিচার মহাজলধিস্বরূপ; হে মাবুদ, তুমি মানুষ ও পশু রক্ষা করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ধার্মিকতা মহান পর্বতের তুল্য, তোমার ন্যায়বিচার অতল জলধির মতো। তুমি, হে সদাপ্রভু, মানুষ ও পশুকে বাঁচিয়ে রাখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ধর্ম্মশীলতা ঈশ্বরের পর্ব্বতসমূহের তুল্য, তোমার শাসন সকল মহাজলধিস্বরূপ; সদাপ্রভু, তুমি মনুষ্য ও পশু রক্ষা করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ধর্মশীলতা ঈশ্বরের পর্বতসমূহের তুল্য, তোমার শাসন সকল মহাজলধিস্বরূপ; সদাপ্রভু, তুমি মনুষ্য ও পশু রক্ষা করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সততা অটল পাহাড়ের মত; তোমার ন্যায়বিচার যেন গভীর সাগর। হে সদাপ্রভু, মানুষ ও পশু সবাইকে তুমিই বাঁচিয়ে রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সততা অটল পাহাড়ের মত; তোমার ন্যায়বিচার যেন গভীর সাগর। হে মাবুদ, মানুষ ও পশু সবাইকে তুমিই বাঁচিয়ে রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুউচ্চ পর্বতশ্রেণীর মতই সুদৃঢ় তোমার ধর্মশীলতা সুগভীর মহাসিন্ধুর মত তোমার ন্যায় বিচারের গভীরতা, হে প্রভু পরমেশ্বর, সমস্ত মানুষ ও প্রাণীকুলকে তুমিই করে থাক রক্ষা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু আপনার ধার্মিকতা উচ্চতম পর্বতের চেয়েও উঁচু| আপনার ন্যায়নীতি গভীরতম সমুদ্রের চেয়েও গভীর| প্রভু, আপনিই মানুষ এবং পশুদের রক্ষা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ন্যায়পরায়ণতা সর্বোচ্চ পাহাড়ের মত; তোমার ন্যায়বিচার গভীরতম সমুদ্রের মত। সদাপ্রভুু, তুমি মানবজাতি এবং পশুদের উভয়কেই রক্ষা করে থাক।