Psalms 36:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্ তোমার অটল মহব্বত কেমন বহুমূল্য! সমস্ত লোক তোমার পক্ষচ্ছায়ার নিচে আশ্রয় পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম কত অমূল্য! মানুষ তোমার পক্ষছায়ায় আশ্রয় নেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য! মনুষ্য-সন্তানবর্গ তোমার পক্ষচ্ছায়ার নীচে শরণ লয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য! মনুষ্য-সন্তানবর্গ তোমার পক্ষচ্ছায়ার নিচে শরণ লয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তোমার অটল ভালবাসার দাম দেওয়া যায় না; তোমার পাখার ছায়ায় মানুষ আশ্রয় পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, তোমার অটল মহব্বতের দাম দেওয়া যায় না; তোমার পাখার ছায়ায় মানুষ আশ্রয় পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, অমূল্য তোমার অবিচল প্রেম তোমার পক্ষচ্ছায়া মানবের আশ্রয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার বিশ্বস্ত প্রেমের চেয়ে মূল্যবান আর কিছুই নেই| লোকরা এবং দূতরা আপনার পাখার ছায়ায় আশ্রয় নেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর তোমার চুক্তির বিশ্বস্ততা কত মূল্যবান! মানবসন্তানেরা তোমার ডানার ছায়ার নিচে আশ্রয় নেয়।