Psalms 36:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমার বাড়ির পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়, তুমি তাদের তোমার আনন্দ নদীর পানি পান করিয়ে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার গৃহের প্রাচুর্যে তারা পরিতৃপ্ত হয়, তোমার আনন্দ-নদীর জল তুমি তাদের পান করিয়ে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়, তুমি তাহাদিগকে তোমার আনন্দ নদীর জল পান করাইয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়, তুমি তাহাদিগকে তোমার আনন্দ নদীর জল পান করাইয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ঘরের প্রচুর খাবার খেয়ে তারা তৃপ্ত হয়; তোমার আনন্দ-নদীর জল তুমি তাদের খেতে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ঘরের প্রচুর খাবার খেয়ে তারা তৃপ্ত হয়; তোমার আনন্দ-নদীর পানি তুমি তাদের খেতে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমারই দেওয়া অফুরন্ত খাদ্যসম্ভারে তারা হয় পরিতৃপ্ত, তোমার অনুগ্রহের আনন্দধারায় নিবারিত হয় তাদের তৃষ্ণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আপনার মন্দিরের ভাল জিনিস থেকে তারা নতুন শক্তি পায়| আপনার আনন্দ – নদী থেকে আপনি ওদের জল পান করতে দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমার ঘরে প্রচুর পরিমাণ খাবারের সমৃদ্ধিতে সন্তুষ্ট হবে; তুমি তাদেরকে তোমার মূল্যবান আশীর্বাদের নদী থেকে পান করাবে।