Psalms 37:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর থাকবে না, তুমি তার স্থান তত্ত্ব করবে, কিন্তু তাকে পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর কিছুকাল পরেই দুষ্টদের অস্তিত্ব লোপ পাবে; তুমি তাদের খোঁজ করতে পারো কিন্তু তাদের পাওয়া যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ক্ষণকাল, পরে দুষ্ট লোক আর নাই, তুমি তাহার স্থান তত্ত্ব করিবে, কিন্তু সে আর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ক্ষণকাল, পরে দুষ্ট লোক আর নাই, তুমি তাহার স্থান তত্ত্ব করিবে, কিন্তু সে আর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর কিছুকাল পরেই দুষ্টেরা শেষ হয়ে যাবে; খুঁজলেও তাদের জায়গায় তাদের পাওয়া যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর কিছুকাল পরেই দুষ্টেরা শেষ হয়ে যাবে; খুঁজলেও তাদের জায়গায় তাদের পাওয়া যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর কিছুকাল, তারপরেই লুপ্ত হবে দুষ্টজনের অস্তিত্ব বহু অনুসন্ধানেও তুমি উদ্দেশ পাবে না তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খুব অল্প সময়ের মধ্যেই দুষ্ট লোকরা আর সেখানে থাকবে না| তোমরা হয়তো তাদের খুঁজবে, কিন্তু ততদিনে তারা সবাই গত হয়েছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিছুক্ষণ পরে দুষ্ট লোক অদৃশ্য হয়ে যাবে, তুমি তার জায়গায় দিকে তাকাবে, কিন্তু সে আর নেই।