Psalms 37:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্ট লোক ধার্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে, তার বিরুদ্ধে দাঁতে দাঁত ঘর্ষণ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা দুষ্ট তারা ধার্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে আর তাদের প্রতি ক্রোধে দন্তঘর্ষণ করে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্ট লোক ধার্ম্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে, তাহার বিরুদ্ধে দন্তঘর্ষণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্ট লোক ধার্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে, তাহার বিরুদ্ধে দন্তঘর্ষণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরভক্তদের বিরুদ্ধে দুষ্টেরা মতলব আঁটে আর তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ভক্তদের বিরুদ্ধে দুষ্টেরা মতলব আঁটে আর তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধার্মিকের বিরুদ্ধে চক্রান্ত করে দুর্জন, তাকে দেখে জর্জরিত হয় সে দুর্বার ক্রোধ ও চরম ঘৃণায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা ভালো লোকদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটবে| ভালো লোকদের দিকে দাঁত কিড়মিড় করে ওরা ওদের ক্রোধ প্রকাশ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টলোক ধার্ম্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে এবং তার বিরুদ্ধে দাঁত ঘর্ষণ করে।