Psalms 37:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দুষ্টরা বিনষ্ট হবে, মাবুদের দুশমনেরা মাঠের সবুজ ঘাসের সৌন্দর্যের মতই; তারা অন্তর্হিত, ধোঁয়ার মত মিলিয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দুষ্টেরা বিনষ্ট হবে: যদিও সদাপ্রভুর শত্রুরা মাঠের ফুলের মতো, তাদের গ্রাস করা হবে, আর তারা ধোঁয়ার মতো মিলিয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দুষ্টগণ বিনষ্ট হইবে, সদাপ্রভুর শত্রুগণ মাঠের তৃণশোভার সমান হইবে; তাহারা অন্তর্হিত, ধূমের ন্যায় অন্তর্হিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দুষ্টগণ বিনষ্ট হইবে, সদাপ্রভুর শত্রুগণ মাঠের তৃণশোভার সমান হইবে; তাহারা অন্তর্হিত, ধূমের ন্যায় অন্তর্হিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দুষ্ট লোকেরা ধ্বংস হয়ে যাবে; সদাপ্রভুর শত্রুরা ক্ষেতের সৌন্দর্যের মত মিলিয়ে যাবে, মিলিয়ে যাবে ধূমার মত করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দুষ্ট লোকেরা ধ্বংস হয়ে যাবে; মাবুদের শত্রুরা ক্ষেতের সৌন্দর্যের মত মিলিয়ে যাবে, মিলিয়ে যাবে ধোঁয়ার মত করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দুর্জনেরা হবে বিনষ্ট, প্রভুর বিরোধী যারা তাদের গৌরব ক্ষণস্থায়ী, যেন প্রান্তরের তৃণদলের শোভা, যা অচিরে লুপ্ত হয়, মিলিয়ে যায় ধোঁয়ার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মন্দ লোকরা প্রভুর শত্রু এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হবে| ওদের উপত্যকা শুকিয়ে যাবে এবং পুড়ে যাবে| ওরা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মন্দ লোকেরা বিনষ্ট হবে। সদাপ্রভুুর শত্রুরা চারণভূমির গৌরবের মত হবে; তারা ধোঁয়ার মত উপরে অদৃশ্য হয়ে যাবে।