Psalms 37:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তাঁর দোয়ার পাত্রেরা দেশের অধিকারী হবে, কিন্তু তাঁর বদদোয়ার পাত্রেরা উচ্ছিন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের সদাপ্রভু আশীর্বাদ করেন তারা দেশের অধিকারী হবে, কিন্তু যাদের তিনি অভিশাপ দেন তারা ধ্বংস হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাঁহার আশীর্ব্বাদের পাত্রেরা দেশের অধিকারী হইবে, কিন্তু তাঁহার শাপের পাত্রেরা উচ্ছিন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাঁহার আশীর্বাদের পাত্রেরা দেশের অধিকারী হইবে, কিন্তু তাঁহার শাপের পাত্রেরা উচ্ছিন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যাদের আশীর্বাদ করেন তারা দেশের দখল পাবে, কিন্তু যাদের তিনি অভিশাপ দেন তাদের ধ্বংস করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যাদের দোয়া করেন তারা দেশের দখল পাবে, কিন্তু যাদের তিনি বদদোয়া দেন তাদের ধ্বংস করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর আশিস্‌ধন্য যারা, তারাই হবে দেশের অধিকারী কিন্তু তাঁর অভিশাপের পাত্রেরা হবে উচ্ছিন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর আশীর্বাদপুর্ত প্রত্যেকে ঈশ্বরের প্রতিশ্রুত দেশ পাবে| কিন্তু প্রভু যাকে অভিশাপ দেন সে ধ্বংসপ্রাপ্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা ঈশ্বরের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয় তারা দেশের উত্তরাধিকারী হবে, কিন্তু যারা তাকে অভিশাপ দেয় তাদের কেটে ফেলা হবে।