Psalms 37:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পড়ে গেলেও সে ভূতলশায়ী হবে না; কেননা মাবুদ তার হাত ধরে রাখেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হোঁচট খেলেও তার পতন হবে না, কারণ সদাপ্রভু তাকে স্বহস্তে ধরে রাখেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পতিত হইলেও সে ভূতলশায়ী হইবে না; কেননা সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পতিত হইলেও সে ভূতলশায়ী হইবে না; কেননা সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পড়ে গেলেও তারা পড়ে থাকবে না, কারণ সদাপ্রভুর হাতই তাদের ধরে রাখছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পড়ে গেলেও তারা পড়ে থাকবে না, কারণ মাবুদের হাতই তাদের ধরে রাখছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্খলিত হলেও সে হবে না ভূপাতিত, কেননা প্রভু আপন হাতে তাকে করেন ধারণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি সেই সৈন্য দৌড়ে গিয়ে শত্রুকে আক্রমণ করে, প্রভু সেই সৈন্যের হাত ধরে তাকে পতন থেকে রক্ষা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও সে হোঁচট খায়, সে নিচে পরে যাবে না, কারণ সদাপ্রভুু তাঁর হাতের দ্বারা তাকে ধরে রাখবেন।