Psalms 37:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়েছি, কিন্তু ধার্মিককে পরিত্যক্ত হতে দেখি নি, তার বংশকে খাদ্য ভিক্ষা করতে দেখি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তরুণ ছিলাম এবং এখন প্রবীণ হয়েছি, কিন্তু আমি দেখিনি যে ধার্মিকদের পরিত্যাগ করা হয়েছে অথবা তাদের ছেলেমেয়েরা ভিক্ষা করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হইয়াছি, কিন্তু ধার্ম্মিককে পরিত্যক্ত দেখি নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হইয়াছি, কিন্তু ধার্মিককে পরিত্যক্ত দেখি নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যুবক ছিলাম, এখন বুড়ো হয়েছি, কিন্তু ঈশ্বরভক্তদের ত্যাগ করা হয়েছে কিম্বা তাদের বংশধরদের ভিক্ষা করতে হচ্ছে এমন আমি দেখি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যুবক ছিলাম, এখন বুড়ো হয়েছি, কিন্তু আল্লাহ্‌ভক্তদের ত্যাগ করা হয়েছে কিংবা তাদের বংশধরদের ভিক্ষা করতে হচ্ছে এমন আমি দেখি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তরুণ ছিলাম, এখন হয়েছি প্রবীণ, কিন্তু ঈশ্বর পরিত্যাগ করেছেন তাঁর ভক্তকে এমন কখনও দেখিনি, তার বংশধরদের দেখিনি কোনদিন অন্নভিক্ষা করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একসময় আমি তরুণ ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি| আমি কখনও ঈশ্বরকে ভালো লোকেদের পরিত্যাগ করতে দেখি নি| ভালো লোকেদের সন্তানদের আমি কখনও খাবার ভিক্ষা করতে দেখি নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যুবক ছিলাম এবং এখন বৃদ্ধ হয়েছি, আমি ধার্মিক ব্যক্তিকে পরিত্যক্ত হতে বা তার সন্তানদের রুটির জন্য ভিক্ষা করতে দেখিনি।