Psalms 37:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব দিন রহম করে ও ধার দেয়, তার বংশ দোয়া পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সর্বদা উদার ও মুক্তহস্তে ঋণ দান করে, তাদের ছেলেমেয়েরা আশীর্বাদপ্রাপ্ত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সমস্ত দিন দয়া করে, ও ধার দেয়, তাহার বংশ আশীর্ব্বাদ পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে সমস্ত দিন দয়া করে, ও ধার দেয়, তাহার বংশ আশীর্বাদ পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরভক্তেরা সব সময় দয়ালু হয় আর ধার দেয়; তাদের বংশধরেরা আশীর্বাদ পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ভক্তেরা সব সময় দয়ালু হয় আর ধার দেয়; তাদের বংশধরেরা দোয়া পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা জীবন সে দান করে, ঋণ দেয় অকাতরে, তার সন্তানেরা হয় আশিস্স্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন সৎ লোক মুক্ত হাতে অন্যকে দেয়| সৎ লোকদের সন্তানরা আশীর্বাদের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে সমস্ত দিন করুণা করে এবং ধার দেয় এবং তার সন্তানরা আশীর্বাদ পায়।