Psalms 37:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তাদের সাহায্য করেন, তাদেরকে রক্ষা করেন, তিনি দুষ্টদের থেকে তাদের রক্ষা করেন ও তাদের নাজাত করেন, কারণ তারা তাঁর আশ্রয় নিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাদের সাহায্য করেন ও তাদের উদ্ধার করেন; তিনি তাদের দুষ্টদের কবল থেকে উদ্ধার করেন ও মুক্ত করেন, কারণ তারা যে তাঁরই শরণাগত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু তাহাদের সাহায্য করেন, তাহাদিগকে রক্ষা করেন, তিনি দুষ্টদের হইতে তাহাদিগকে রক্ষা করেন ও তাহাদের পরিত্রাণ করেন, কারণ তাহারা তাঁহার শরণ লইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু তাহাদের সাহায্য করেন, তাহাদিগকে রক্ষা করেন, তিনি দুষ্টদের হইতে তাহাদিগকে রক্ষা করেন, ও তাহাদের পরিত্রাণ করেন, কারণ তাহারা তাঁহার শরণ লইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুই তাদের সাহায্য ও রক্ষা করেন; দুষ্টদের হাত থেকে তিনিই তাদের উদ্ধার করেন, আর তিনিই তাদের বাঁচান, কারণ তারা তাঁরই মধ্যে আশ্রয় নিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদই তাদের সাহায্য ও রক্ষা করেন; দুষ্টদের হাত থেকে তিনিই তাদের উদ্ধার করেন, আর তিনিই তাদের বাঁচান, কারণ তারা তাঁরই মধ্যে আশ্রয় নিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরই তাদের রক্ষক ও সহায় দুষ্টদের কবল থেকে তিনিই তাদের করেন রক্ষা ও উদ্ধার, কারণ তারা তাঁরই শরণাগত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সৎ‌ লোকদের সাহায্য করেন, রক্ষা করেন| সৎ‌ লোকরা প্রভুতে বিশ্বাস রাখে এবং তিনি তাদের দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু তাদের সাহায্য করবেন এবং তাদের উদ্ধার করবেন। তিনি মন্দ লোকেদের থেকে তাদের রক্ষা করেন এবং তাদের উদ্ধার করেন, কারণ তারা তাঁর আশ্রয় নিয়েছেন।