Psalms 37:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দুরাচারেরা উচ্ছিন্ন হবে, কিন্তু যারা মাবুদের অপেক্ষা করে, তারাই দেশের অধিকারী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যারা দুষ্ট তারা ধ্বংস হবে, কিন্তু যারা সদাপ্রভুতে আশা রাখে তারা দেশের অধিকারী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দুরাচারগণ উচ্ছিন্ন হইবে, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারাই দেশের অধিকারী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দুরাচারগণ উচ্ছিন্ন হইবে, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারাই দেশের অধিকারী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোকদের ধ্বংস করা হবে, কিন্তু সদাপ্রভুর উপর যারা আশা রাখে তারা দেশের দখল পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোকদের ধ্বংস করা হবে, কিন্তু মাবুদের উপর যারা আশা রাখে তারা দেশের দখল পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্টেরা উচ্ছিন্ন হবে কিন্তু যারা প্রভুর প্রতীক্ষা করে তারাই হবে দেশের অধিকারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে| কিন্তু যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অপরাধীদের কেটে ফেলা হবে, কিন্তু যারা সদাপ্রভুুর অপেক্ষা করে, তারা দেশে উত্তরাধিকারী হবে।