Psalms 38:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হযরত দাউদের কাওয়ালী। স্মৃতি-জাগানো। হে মাবুদ, তোমার ক্রোধে আমাকে ভর্ৎসনা করো না, তোমার গজবের আগুনে আমাকে শাস্তি দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তোমার রাগে আমাকে তিরস্কার কোরো না ক্রোধে আমাকে শাসন কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, তোমার ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, তোমার রোষাগ্নিতে আমাকে শাস্তি দিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, তোমার ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, তোমার রোষাগ্নিতে আমাকে শাস্তি দিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, ক্রোধের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না, কিম্বা অসন্তুষ্ট হয়ে আমাকে শাসন কোরো না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, রাগের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না, কিংবা ক্রোধে আমাকে শাসন কোরো না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, ক্রোধে আমাকে তিরস্কার করো না, রোষভরে করো না শাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমার সমালোচনা করবেন না| রাগান্বিত অবস্থায় আমায় শাস্তি দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, তোমার ক্রোধে আমাকে তিরস্কার করো না, তোমার রোষে আমাকে শাস্তি দিও না।