Psalms 38:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা আমার প্রাণের খোঁজ করে, তারা ফাঁদ পাতে; যারা আমার অনিষ্ট চেষ্টা করে, তারা বিনাশের কথা বলে, আর সমস্ত দিন ছলের চিন্তা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য ফাঁদ পেতেছে, যারা আমার অনিষ্ট করতে চায় তারা আমার ধ্বংসের কথা বলে; সারাদিন ধরে তারা ছলনার ষড়যন্ত্র করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা ফাঁদ পাতে; যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে, তাহারা বিনাশের কথা কহে, আর সমস্ত দিন ছলের চিন্তা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা ফাঁদ পাতে; যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে, তাহারা বিনাশের কথা কহে, আর সমস্ত দিন ছলের চিন্তা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে যারা মেরে ফেলতে চায় তারা আমার জন্য ফাঁদ পেতেছে; যারা আমার ক্ষতি করতে চায় তারা আমাকে ধ্বংসের ভয় দেখায়; সারা দিন তারা কেবল আমাকে ঠকাবার ফন্দি আঁটে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে যারা হত্যা করতে চায় তারা আমার জন্য ফাঁদ পেতেছে; যারা আমার ক্ষতি করতে চায় তারা আমাকে ধ্বংসের ভয় দেখায়; সারা দিন তারা কেবল আমাকে ঠকাবার ফন্দি আঁটে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য পেতেছে ফাঁদ, যারা কামনা করে আমার অনিষ্ট তাদের মুখে শুধু ধ্বংসের কথা সারাদিন ষড়যন্ত্র করছে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুরা যারা আমায় হত্যা করতে চায় তারা আমার নামে মিথ্যা রটনা করে| ওরা যারা আমায় হত্যা করতে চায়, আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে| সর্বদাই ওরা আমার বিষয়ে আলোচনা করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা আমার প্রাণের খোঁজ করে, তারা ফাঁদ পেতেছে। যারা আমার ক্ষতি কামনা করে তারা ধ্বংসের কথা বলে এবং সমস্ত দিন ধরে প্রতারণাপূর্ণ কথা বলে।