Psalms 38:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বধিরের মত আমি কিছুই শুনতে পাই না, আমি এমন বোবার মত হয়েছি, যে মুখ খোলে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি বধিরের মতো হয়েছি যে কানে শুনতে পারে না, বোবার মতো হয়েছি যে কথা বলতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বধিরের ন্যায় আমি শ্রবণ করি না, আমি এমন বোবার ন্যায় হইয়াছি, যে মুখ খুলে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বধিরের ন্যায় আমি শ্রবণ করি না, আমি এমন বোবার ন্যায় হইয়াছি, যে মুখ খুলে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যেন বয়রা হয়ে গেছি, কিছুই শুনি না; যেন বোবা হয়ে গেছি, কিছুই বলি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যেন বধির হয়ে গেছি, কিছুই শুনি না; যেন বোবা হয়ে গেছি, কিছুই বলি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি যেন বধির, কিছুই শুনি না, যেন মূক, নীরব হয়ে থাকি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যে কানে শোনে না আমি তার মতই বধির| যে কথা বলতে পারে না, আমি তার মতই মূক হয়ে আছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি, বধির মানুষের মত যে কিছুই শুনতে পায়না; আমি একটি বোবা মানুষের মত যে কিছুই বলে না।