Psalms 38:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি বললাম, পাছে ওরা আমার বিষয়ে আনন্দ করে, আমার চরণ টললেই আমার বিপক্ষে অহংকার করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি প্রার্থনা করি, “আমার শত্রুরা যেন আমার পতনে আমাকে নিয়ে উল্লাস না করে বা আনন্দ না করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি কহিলাম, পাছে উহারা আমার বিষয়ে আনন্দ করে, আমার চরণ টলিলেই আমার বিপক্ষে দর্প করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি কহিলাম, পাছে উহারা আমার বিষয়ে আনন্দ করে, আমার চরণ টলিলেই আমার বিপক্ষে দর্প করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আমি বলেছিলাম, “যখন আমার পা পিছ্‌লে যাবে তখন তা নিয়ে তুমি ওদের আনন্দ করতে দিয়ো না, আমার বিরুদ্ধে বড়াই করতে দিয়ো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আমি বলেছিলাম, “যখন আমার পা পিছ্‌লে যাবে তখন তা নিয়ে তুমি ওদের আনন্দ করতে দিয়ো না, আমার বিরুদ্ধে বড়াই করতে দিয়ো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই শুধু বিনতি আমার: আমার পদস্খলনে যারা করে আস্ফালন উল্লাস করতে দিও না তাদের আমার দুঃখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যদি কিছু বলি, তবে আমার শত্রুরা আমায় নিয়ে মজা করবে| আমাকে অসুস্থ দেখলে তারা ভাববে কোন অন্যায় কাজের জন্য আমার শাস্তি হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এটা বলছি যাতে আমার শত্রুরা আমার উপর গর্ব না করে। যখন আমার পা পিছলায়, তারা এই জিনিসে উল্লাসিত হয়।