Psalms 38:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা উপকারের পরিবর্তে অপকার করে, তারা আমার বিপক্ষ, কারণ যা ভাল, আমি তারই অনুগামী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আমার উপকারের বিনিময়ে অপকার করে তারা আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে, যদিও আমি ভালো করারই চেষ্টা করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা উপকারের পরিবর্ত্তে অপকার করে, তাহারা আমার বিপক্ষ, কারণ যাহা ভাল, আমি তাহারই অনুগামী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা উপকারের পরিবর্তে অপকার করে, তাহারা আমার বিপক্ষ, কারণ যাহা ভাল, আমি তাহারই অনুগামী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের যে মংগল করি তার বদলে তারা আমার অমংগল করে; আমি যখন ভালোর খোঁজ করি তখন তারা আমার বিরুদ্ধে দাঁড়ায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের যে উপকার করি তার বদলে তারা আমার ক্ষতি করে; আমি যখন ভালোর খোঁজ করি তখন তারা আমার বিরুদ্ধে দাঁড়ায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপকারের বিনিময়ে যারা অপকার করে তারাই আমার বিপক্ষ কারণ আমি চলি সৎপথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুরা আমার প্রতি অনেক খারাপ আচরণ করেছে| আমি কিন্তু ওদের শুধু ভালো করেছি| আমি শুধুমাত্র ভাল কাজই করতে চেষ্টা করেছি, কিন্তু ওই সব লোক আমার বিরুদ্ধে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ভালোর পরিবর্তে মন্দ পরিশোধ দেয়; তারা আমার উপর অভিযোগ দোষারোপ করে যদিও আমি যা ভাল তা অনুধাবন করেছি।