Psalms 39:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য, যিদুথূনের জন্য। হযরত দাউদের কাওয়ালী। আমি বললাম, ‘আমি আমার পথে সাবধানে চলবো, যেন জিহ্বা দ্বারা গুনাহ্ না করি; যতদিন আমার সাক্ষাতে দুর্জন থাকে, আমি মুখে জাল্তি বেঁধে রাখব।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি নিজেকে বললাম, “আমি আমার চলার পথে সতর্ক হব আর নিজের জিভকে পাপ থেকে সংযত রাখব; দুষ্টদের উপস্থিতিতে নিজের মুখ সংবরণ করে রাখব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কহিলাম, ‘আমি আপন পথে সাবধানে চলিব, যেন জিহ্বা দ্বারা পাপ না করি; যাবৎ আমার সাক্ষাতে দুর্জ্জন থাকে, আমি মুখে জাল্তি বাঁধিয়া রাখিব।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কহিলাম, ‘আমি আপন পথে সাবধানে চলিব, যেন জিহ্বা দ্বারা পাপ না করি; যাবৎ আমার সাক্ষাতে দুর্জন থাকে, আমি মুখে জাল্তি বাঁধিয়া রাখিব।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বললাম, “আমার চলার পথ সম্বন্ধে আমি সাবধান থাকব, যেন জিভ্ দিয়ে আমি পাপ না করি; যতক্ষণ দুষ্টেরা আমার সামনে থাকবে ততক্ষণ আমার মুখে আমি জাল্তি বেঁধে রাখব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বললাম, “আমার চলার পথ সম্বন্ধে আমি সাবধান থাকব, যেন জিভ্ দিয়ে আমি গুনাহ্ না করি; যতক্ষণ দুষ্টেরা আমার সামনে থাকবে ততক্ষণ আমার মুখে আমি জাল্তি বেঁধে রাখব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সঙ্কল্প করলাম: সতর্ক হয়ে আমি চলব, আমার জিহ্বা লিপ্ত হবে না পাপে দুর্জন যতক্ষণ আমার সম্মুখে থাকবে ততক্ষণ আমি সংযত রাখব আমার ওষ্ঠাধর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বলেছিলাম, “আমি যা বলবো সে সম্পর্কে সতর্ক থাকবো| আমার জিভকে আমাকে কোন পাপ করতে দেবো না| vযখন আমি দুষ্ট লোকদের মধ্যে থাকবো তখন আমি চুপ করে থাকবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, “আমি যা বলব তা সাবধানে বলব; যেন আমি আমার জিভ দিয়ে পাপ না করি, যখন দুষ্টেরা আমার সামনে থাকে, তখন আমি মুখে একটি জাল বেঁধে রাখব।”