Psalms 39:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমা থেকে তোমার আঘাত দূর কর, তোমার হাতের প্রহারে আমি ক্ষীণ হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রতি তোমার আঘাত ক্ষান্ত করো; তোমার হাতের আঘাতে আমি জর্জরিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমা হইতে তোমার আঘাত অন্তর কর, তোমার হস্তের প্রহারে আমি ক্ষীণ হইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমা হইতে তোমার আঘাত অন্তর কর, তোমার হস্তের প্রহারে আমি ক্ষীণ হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার উপর থেকে তোমার শাস্তি তুমি সরিয়ে নাও; তোমার হাতের ঘা খেয়ে আমি প্রায় শেষ হয়ে গেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার উপর থেকে তোমার শাস্তি তুমি সরিয়ে নাও; তোমার হাতের আঘাত খেয়ে আমি প্রায় শেষ হয়ে গেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর আঘাত করো না আমায় জর্জরিত আমি তোমার প্রহারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু হে ঈশ্বর, আমাকে আর শাস্তি দেবেন না| আপনি যদি না থামেন আপনার হাতে আমি শেষ হয়ে যাবো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার থেকে তোমার যন্ত্রণা সরাও, তোমার হাত আমাকে আঘাত করেছে।